প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৫ ১৩:৫৪ পিএম
পুলিশ অধিদপ্তর ঢাকার অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) মো. মতিউর রহমান শেখকে পদোন্নতি দিয়ে গ্রেড-১ করা হয়েছে।
সোমবার (১৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (প্রশাসন), পুলিশ অধিদপ্তর, ঢাকা পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-১ (টাকা ৭৮,০০০/-নির্ধারিত) পদে পদোন্নতি করা হলো।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যোগদানপত্র দাখিল করবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ যোগদানের তারিখ হতে কার্যকর হবে।