× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাহরাইনের ইপিসি পরিচালকের সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৫ ১৩:১৬ পিএম

বাহরাইনের ইপিসি পরিচালকের সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার বাহরাইন শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (এলএমআরএ) আওতাধীন এক্সপেট প্রোটেকশন সেন্টারের (ইপিসি) পরিচালক সৈয়দ আব্দুল্লাহ ইয়াতিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (১৪ মে) ইপিসির পরিচালকের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে মানামার বাংলাদেশ দূতাবাস জানিয়েছে।

পরিচালক এক্সপেট প্রোটেকশন সেন্টারের সার্বিক কার্যক্রম, কাঠামো এবং কর্মপদ্ধতি সম্পর্কে রাষ্ট্রদূতকে বিস্তারিতভাবে অবহিত করেন। তিনি জানান, ২০১৫ সালে এলএমআরএ-এর অধীনে শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত এ সেন্টারটি বাহরাইনে কর্মরত বিদেশি শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতকরণ, তাদের প্রতি যে কোনো ধরনের শোষণ বা মানব পাচার প্রতিরোধ এবং সঙ্কটে পড়া শ্রমিকদের সহায়তা দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, কোনো প্রবাসী শ্রমিক সমস্যার সম্মুখীন হলে সরাসরি এক্সপেট প্রোটেকশন সেন্টার ইপিসির (বাহরাইনের সেহলা উত্তর) সঙ্গে যোগাযোগ করলে তাৎক্ষণিকভাবে সহায়তা দেওয়া হবে।

পরে রাষ্ট্রদূত ইপিসির বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং শ্রমিক কল্যাণে সেন্টারটির গৃহীত কার্যক্রম ও উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, প্রবাসী শ্রমিকদের জন্য নিরাপদ ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিতকরণে এলএমআরএ ও ইপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এ জন্য তিনি এলএমআরএ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও ইপিসি-এর পরিচালককে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান।

একইসঙ্গে তিনি প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে ভবিষ্যতে বাংলাদেশ দূতাবাস, এলএমআরএ ও ইপিসি-এর মধ্যে যৌথভাবে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা