× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প পরিদর্শন করেছেন সেতু সচিব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মে ২০২৫ ২০:১৮ পিএম

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প পরিদর্শন করেছেন সেতু সচিব

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প পরিদর্শন করেছেন সেতু সচিব

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের চলমান কার্যক্রম পরিদর্শন করেছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। 

শনিবার (১৭ মে) সকালে তিনি বিমানবন্দর সংলগ্ন কাওলা অংশ (জিরো পয়েন্ট) থেকে সভার ইপিজেড (২৪ কিলোমিটার) অংশের এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের চলমান কার্যক্রম পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে মোহাম্মদ আবদুর রউফ প্রকল্পের আশুলিয়া অংশের স্টেক ইয়ার্ড-৩ এর সম্মেলনে কক্ষে প্রকল্প পরিচালক, ঠিকাদারি প্রতিষ্ঠান এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। 

মতবিনিময়কালে সচিব প্রকল্পের গুণগতমান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করার ব্যাপারে দিকনির্দেশনা দেন।

একই সঙ্গে তিনি প্রকল্পের চ্যালেঞ্জসমূহ দ্রুত নিরসনের লক্ষ্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারগণের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে প্রকল্পের কাজ সম্পন্নের উপর তাগিদ এবং ঠিকাদারি প্রতিষ্ঠান ‘চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন’ (সিএমসি) কে নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করতে একটি হালনাগাদ কর্মপরিকল্পনা প্রণয়ণের নির্দেশনা প্রদান করেন।

প্রকল্প বাস্তবায়নে প্রধান চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ডের ৩৩ কেভি ও ১১ কেভি ইউটিলিটি লাইন রিলোকেশনের ব্যাপারে দূত কার্যকরী ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানান সেতু বিভাগের সচিব।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নির্দেশনা অনুযায়ী প্রকল্পের কাজের কারণে ঈদুল আজহা উপলক্ষ্যে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি লাঘবের লক্ষ্যে অতিরিক্ত জনবল নিযুক্ত করে যথাযথভাবে ট্র্যাফিক ব্যবস্থাপনা এবং নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে সচিব গুরুত্ব আরোপ করেন।

এছাড়াও সচিব মোহাম্মদ আবদুর রউফ প্রকল্প বাস্তবায়ন ক্ষেত্রে কোনো জটিলতা দেখা দিলে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে তাৎক্ষণিকভাবে আলোচনা ও সমন্বয় সাধনের মাধ্যমে প্রকল্পের কাজ সম্পন্নের জন্য প্রকল্প পরিচালককে নির্দেশনা প্রদান করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা