× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাপা প্লাজায় জয়িতার কার্যক্রম বন্ধ ঘোষণা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ মে ২০২৫ ০০:১৪ এএম

রাপা প্লাজায় জয়িতার কার্যক্রম বন্ধ ঘোষণা

রাজধানীর রাপা প্লাজায় জয়িতার কার্যক্রম বন্ধ করে দিয়েছে জয়িতা ফাউন্ডেশন। এর মধ্য দিয়ে রাপা প্লাজায় জয়িতার ১৪ বছরের কার্যক্রমের অবসান ঘটল। সেখানে কার্যক্রম চালিয়ে যেতে সময় চেয়ে জয়িতা উদ্যোক্তাদের আবেদন উচ্চ আদালত মঙ্গলবার খারিজ করে দেন। এ আদেশের পরপরই রাপা প্লাজার নিচে জয়িতা বিপণন কেন্দ্র ও ফুড কোর্ট বন্ধের নোটিশ টাঙিয়ে দেয় ফাউন্ডেশন।

উদ্যোক্তাদের অভিযোগ, মঙ্গলবার রাপা প্লাজায় সাপ্তাহিক ছুটি ছিল। ফলে জয়িতা বন্ধ ছিল। ছুটির দিনে তাঁদের না জানিয়ে ফুড কোর্টের মালামাল সরিয়ে নিয়েছে জয়িতা ফাউন্ডেশন। নিজেদের মালামাল সরিয়ে নেওয়ার কোনো সুযোগ দেওয়া হয়নি তাঁদের। আজ বুধবার তাঁরা ফুড কোর্টে গিয়ে দেখেন, এসি নেই। চেয়ার–টেবিল একটার ওপর একটা রাখা। বিপণন কেন্দ্র থেকে পণ্যসামগ্রী আজকের মধ্যেই সরিয়ে নিতে বলা হয় তাঁদের। এত দিনের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় অসহায়ত্ব ও হতাশা প্রকাশ করেন তাঁরা। রাপা প্লাজার চতুর্থ তলায় জয়িতা পণ্যের জন্য ৭৮টি এবং ফুড কোর্টের জন্য ১৬টিসহ মোট ৯৪টি স্টল ছিল।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সংস্থা জয়িতা ফাউন্ডেশনের মাধ্যমে জয়িতার কার্যক্রম পরিচালিত হচ্ছিল। ২০১১ সালের নভেম্বরে সরকারি পৃষ্ঠপোষকতায় জয়িতার যাত্রা শুরু হয়। এটি ফাউন্ডেশন হয় ২০১৬ সালে। জয়িতা ফাউন্ডেশন দেশজুড়ে নারী উদ্যোক্তা সৃষ্টিতে প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ দেওয়া, উদ্যোক্তাদের মধ্যে নেটওয়ার্ক তৈরি, পণ্য প্রদর্শন ও বিক্রিতে সহায়তা করে।

জয়িতা ফাউন্ডেশনের অধীনে ১৫৪ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ধানমন্ডি ২৭ নম্বরে ১২তলা ‘জয়িতা টাওয়ার’ নির্মাণ করা হয়েছে। ২০২৩ সালের ১৭ অক্টোবরে ভবন উদ্বোধন করা হলেও তা এখনো চালু হয়নি। শুধু দুটি ফ্লোরে ফাউন্ডেশনের কার্যালয় চালু হয়েছে। আর টাওয়ার নির্মাণের পর থেকেই উদ্যোক্তাদের সঙ্গে ফাউন্ডেশনের দ্বন্দ্ব শুরু হয়। নতুন টাওয়ারে উদ্যোক্তারা সরাসরি স্থানান্তর চাইলে তা নাকচ করে দেয় ফাউন্ডেশন।

নোটিশ টাঙানোর পাশাপাশি গতকালই জয়িতা ফুডকোর্টের সব মাল ফাউন্ডেশন সরিয়ে নিয়েছে বলে জানান এত দিন সেখানে কার্যক্রম চালিয়ে আসা উদ্যোক্তা মোসা. আফসানা হক (তুলি)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা