× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৮ জেলায় তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বইছে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ মে ২০২৫ ১৬:৩৪ পিএম

দেশজুড়ে তীব্র গরমে নাকাল সাধারণ মানুষ। ফরিদপুর সদর থেকে তোলা ছবি। ফোকাস বাংলা

দেশজুড়ে তীব্র গরমে নাকাল সাধারণ মানুষ। ফরিদপুর সদর থেকে তোলা ছবি। ফোকাস বাংলা

চুয়াডাঙ্গা, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ ও যশোরে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বইছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার (১১ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। 

পূর্বাভাসে আরও বলা হয়, দেশের ৬২ জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আজ রবিবারও অব্যাহত রয়েছে। আজ দুপুর ১২ টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গায় মৃদু তাপপ্রবাহ চলমান।

আবহাওয়া অধিদপ্তরের তাপমাত্রা বিভাগ জানায়, বেলা ৩টার দিকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়ে থাকে।

পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় শুধু চাঁদপুরে ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

অধিদপ্তর আরও জানায়, সোমবার ময়মনসিংহ ও সিলেটের কিছু কিছু জায়গায়, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

গত বুধবার তাপপ্রবাহ শুরু হয়। তা দেশের ৬৪ জেলার মধ্যে ৬২টিতে ছড়িয়ে পড়েছে।

গতকাল শনিবার গত ২০ বছরের মধ্যে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল।  একই সময় চুয়াডাঙ্গায় তাপমাত্রা উঠে ৪২ ডিগ্রি সেলসিয়াসে; যা ছিল দেশে মে মাস হিসেবে সর্বোচ্চ তাপমাত্রা।আগের দিন শুক্রবার তাপমাত্রা ছিল ৪১.২ ডিগ্রি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা