× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাড়া নিয়ে কথা কাটাকাটি, ধাক্কা দিয়ে ফেলার পর রাস্তায় গেল শিক্ষার্থীর প্রাণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ মে ২০২৫ ১২:৪৫ পিএম

মো.সিয়াম

মো.সিয়াম

গাজীপুরে ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে কলেজশিক্ষার্থী সিয়ামকে (১৯) বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে মিনিবাস তাকওয়া পরিবহনের হেলপারের বিরুদ্ধে। ফেলে দেওয়ার পর সিয়াম দুর্ঘটনায় মারা যান। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরীর পোড়াবাড়ী (মাস্টারবাড়ী) এলাকায় এ দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে যায়।

সিয়াম পোড়াবাড়ী (মাস্টারবাড়ী) এলাকার স্থানীয় রোভার স্কাউট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। তিনি গাজীপুর সদর উপজেলার বাউপাড়া গ্রামের বাসিন্দা।

জিএমপির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, সিয়াম জয়দেবপুর চৌরাস্তা থেকে তাকওয়া (মিনি) পরিবহনে চড়ে (মাস্টারবাড়ী) এলাকায় আসছিল। এসময় হাফ ভাড়া নিয়ে ওই বাসের হেলপারের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হেলপার শিক্ষার্থী সিয়ামকে ধাক্কা দিলে সে চলন্ত বাস থেকে মহাসড়কে পড়ে যায়। 

ওসি মেহেদী হাসান আরও জানান, এসময় গাড়ির পেছনের চাকায় মাথা আঘাত লাগলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় স্থানীয় লোকজন তাকওয়া পরিবহনের বাসটি আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। বাসের চালক ও হেলপারকে আটক করার চেষ্টা চলছে। এ


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা