× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশের বাধা উপেক্ষা করে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মে ২০২৫ ১৭:২০ পিএম

পুলিশের বাধা উপেক্ষা করে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

পুলিশের বাধা উপেক্ষা করে গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ।শুক্রবার জুমার নামাজের পর দলটি পুরানা পল্টন থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গুলিস্তানে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ে।

জানা গেছে, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে দলটির পুরানা পল্টনের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়।মিছিলটি গুলিস্তানের দিকে যাওয়ার সময় পুলিশি বাধার মুখে পড়ে।এ সময় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

নেতাকর্মীরা পুলিশকে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে যান। পুলিশ কেন বাধা দিল, সেই কারণে অনেক নেতাকর্মী ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্যদের উদ্দেশে নানা আক্রমণাত্মক মন্তব্য করেন।একপর্যায়ে মারমুখী পরিবেশ সৃষ্টি হয়। পরে দলটির সভাপতি ও সাধারণ সম্পাদক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এরপর পুলিশ সরে গেলে বিক্ষোভ মিছিলটি গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে আবার পুরানা পল্টনে এসে শেষ হয়।  নুর ছাড়াও বিক্ষোভ মিছিলে দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা