প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মে ২০২৫ ১৪:৩৪ পিএম
আপডেট : ০৯ মে ২০২৫ ১৪:৩৪ পিএম
দেশের দুই তৃতীয়াংশ জেলা ও অঞ্চলজুড়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। বুধবার শুরু হওয়া মৃদু তাপ প্রবাহ গতকাল বৃহস্পতিবার কোথাও কোথাও মাঝারি আকার ধারণ করে।
এ ছাড়া আজ শুক্রবার সারা দেশে ১-২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। তাতে কয়েকটি জেলা ও অঞ্চলে তীব্র তাপ প্রবাহ বয়ে যেতে পারে।
এ ব্যাপারে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, বর্তমানে দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলে তীব্র তাপ প্রবাহ মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ চলছে। এটি ১১ মে, রবিবার পর্যন্ত চলবে। সোমবার থেকে বৃষ্টি হবে, তাতে তাপমাত্রা কিছুটা কমবে। চলতি মাসের তৃতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
অপর সহকারি আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলেন, এখন আকাশে মেঘের পরিমাণ কম থাকা বা একেবারে পরিষ্কার থাকায় সূর্যের আলো সরাসরি মাটিতে এসে পড়ছে। তাতে করে গরমের অনুভূতি বেশি হচ্ছে। তা ছাড়া বাতাসে হিমিউডিটি বেশি থাকায় গরম বেশি অনুভব হচ্ছে।
রাতে গ্রামাঞ্চলে শীতের অনুভূতি হওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, দিনে সূর্যের আলো পড়ে যেমন গরম হচ্ছে আকাশে মেঘ না থাকায় সেই গরম আবার দ্রুত শীতল হচ্ছে এতে করে শেষ রাতে শীতের অনুভূতি পাওয়া যাচ্ছে।
দেশের যেসব জেলা ও অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বইছে সেসব জেলার মধ্যে রয়েছে-
রংপুর, দিরাজপুর, নীলফামারি, কুড়িগ্রাম, ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, বান্দরবান, বরিশাল এবং পটুয়াখালী।
ঢাকা বিভাগের ১৩ জেলা তথা ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী,গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ,শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী ও মানিকগঞ্জ।
রাজশাহী বিভাগের ৮ জেলা তথা রাজশাহী, বগুড়া, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নওগাঁ, নাটোর ও জয়পুরহাট। খুলনা বিভাগের ৮ জেলা তথা যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা ও খুলনা।