× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ২১ মে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ মে ২০২৫ ০৯:৫১ এএম

ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ২১ মে

আসছে ঈদুল আজহা উপলক্ষ্যে ২১ মে থেকে ২৭ মে পর্যন্ত সাত দিন অগ্রিম টিকিট বিক্রি করবে রেল। এছাড়া ৩০ মে থেকে ৫ জুন পর্যন্ত ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

রেলের অগ্রিম টিকিট বিক্রির প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী এবার সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হবে। রেলের পশ্চিমাঞ্চলের (রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ) ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে সকাল ৮টা থেকে। বেলা ২টা থেকে পূর্বাঞ্চলের (ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগ) টিকিট বিক্রি শুরু হবে। ৭ জুন সম্ভাব্য ঈদের দিন ধরে টিকিট বিক্রির এ সূচি তৈরি করা হয়েছে।রেলের সংশ্লিষ্ট সূত্র জানায়, সংস্থাটির কর্মকর্তারা নিজেরা বৈঠক করে প্রাথমিক সূচি তৈরি করেছেন। সোমবার বিদ্যুৎ ভবনে ঈদযাত্রা নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে। সেখানে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে পারেন। 

রেলের অগ্রিম টিকিট বিক্রির সূচি অনুসারে, ২১ মে বিক্রি করা হবে ৩১ মে চলাচলকারী ট্রেনের টিকিট। ১ জুনের অগ্রিম টিকিট বিক্রি হবে ২২ মে। একইভাবে ২৩ মে বিক্রি হবে ২ জুনের, ২৪ মে বিক্রি হবে ৩ জুনের, ২৫ মে বিক্রি হবে ৪ জুনের, ২৬ মে পাওয়া যাবে ৫ জুনের এবং শেষদিন ২৭ মে বিক্রি হবে ৬ জুনের অগ্রিম টিকিট।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা