× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদের ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ মে ২০২৫ ১৫:১৫ পিএম

আপডেট : ০৭ মে ২০২৫ ১৬:০৪ পিএম

ঈদের ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

ঈদের ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১১ ১২ জুন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পাশাপাশি ঈদের আগে দুই শনিবার অফিস খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার , মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১১ (বুধবার) ১২ জুন (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করিল। ছুটিকালীন সময়ে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

তবে দাফতরিক কাজের স্বার্থে ১৭ মে (শনিবার) ২৪ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা দিয়ে প্রজ্ঞাপনে বলা হয়, এই দুই শনিবার সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা- স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।

 

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জরুরি পরিষেবা যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ইন্টারনেট, ডাক সেবা এবং সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন কর্মীরা এই ছুটির আওতা বহির্ভূত থাকিবে। হাসপাতাল জরুরি সেবা এবং সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা এই ছুটির আওতা বহির্ভূত থাকবে।

চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক কর্মীরা এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন কর্মীরা এই ছুটির আওতা বহির্ভূত থাকিবে। জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলো এই ছুটির আওতা বহির্ভূত থাকবে।

 

ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দিবেন। আর আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা