× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পালিয়ে আসা সেনা-বিজিপিসহ ৩৪ মিয়ানমার নাগরিক ফেরত যাচ্ছে বুধবার

কক্সবাজার অফিস

প্রকাশ : ০৫ মে ২০২৫ ২১:৫১ পিএম

আপডেট : ০৫ মে ২০২৫ ২১:৫৭ পিএম

পালিয়ে আসা সেনা-বিজিপিসহ ৩৪ মিয়ানমার নাগরিক ফেরত যাচ্ছে বুধবার

মিয়ানমারের রাখাইনে তীব্র সংঘাতের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির সেনা ও বিজিপিসহ ৩৪ নাগরিককে আগামী বুধবার ফেরত পাঠানো হচ্ছে। 

ওইদিন কক্সবাজার বিমানবন্দর থেকে মিয়ানমারের বিশেষ বিমানে করে তাদের ফেরত পাঠানো হচ্ছে বলে প্রতিদিনের বাংলাদেশকে জানিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন, বিজিবি ও বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিজিবির কক্সবাজার রিজিয়নের অধিনায়ক বিগ্রেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান সোমবার (৫ মে) রাতে বলেন, রাখাইনে তীব্র সংঘাতের মুখে বিভিন্ন সময়ে ৩৪ জন বিজিপি, সেনা ও সাধারণ নাগরিক পালিয়ে বাংলাদেশে এসেছিল। তারা বিজিবির হেফাজতে রয়েছে। তাদের নিতে বুধবার মিয়ানমারের একটি বিমান কক্সবাজার বিমানবন্দরে আসবে। সেখানেই তাদের হস্তান্তর প্রক্রিয়া করা হবে।

কবক্সবাজার বিমানবন্দরের পরিচালক মো. গোলাম মর্তুজা হোসান বলেন, মিয়ানমারের ৩৪ জন নাগরিক আগামী বুধবার ফেরত যাবে। তাদের নিতে মিয়ানমারের একটি বিশেষ বিমান কক্সবাজার বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। যেহেতু কক্সবাজারে (বিমানবন্দর) বর্হিবিশ্বের সঙ্গে যাত্রী গমণাগমের ব্যবস্থা নেই, তাই মিয়ানমারের এসব নাগরিককে ফেরত পাঠাতে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন সজীব বলেন, ইতিমধ্যে বিজিবির পক্ষ থেকে মিয়ানমারের ৩৪ জনকে ফেরত পাঠানোর একটি তালিকা দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তর থেকে তাদের ফেরত পাঠানোর বিষয়ে স্থানীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে নিদের্শনা দেওয়া হয়েছে। সে নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা