× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদিতে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ্ব ফ্লাইট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫ ১৩:৩৯ পিএম

সৌদিতে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ্ব ফ্লাইট

চলতি বছরে বাংলাদেশ থেকে ৪১৪ হজ্বযাত্রী নিয়ে সৌদিতে পৌঁছেছে  প্রথম হজ্ব ফ্লাইট (বিজি-৩৫০১)।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সৌদির স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের হজ্ব টার্মিনালে গিয়ে পৌঁছায় ফ্লাইটটি। 

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন বিমানবন্দরে বাংলাদেশি হজ্বযাত্রীদের স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন- জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবির ও বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মো. জহিরুল ইসলাম।

বিমানবন্দরে বাংলাদেশি হজ্বযাত্রীদের স্বাগত জানান- সৌদি সিভিল এভিয়েশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মাজেন জাওয়াহার, হজ্ব ও ওমরাহ মন্ত্রণালয়ের পরিচালক সালমান আল বেলাবী ও অন্যান্য কর্মকর্তারা।

বাংলাদেশের রাষ্ট্রদূত হজ্বযাত্রীদের শুভকামনা জানান ও যেকোনো প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস, কনস্যুলেট ও বাংলাদেশ হজ্ব মিশন সবসময় হজ্বযাত্রীদের পাশে রয়েছে বলে আশ্বাস দেন। বাংলাদেশ থেকে যাওয়া হজ্বযাত্রীরা বিমানবন্দরের সুন্দর ব্যবস্থাপনা ও উষ্ণ অভ্যর্থনা পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ হজ্বযাত্রী  পবিত্র হজ্ব পালন করবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা