× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চীন-আলজেরিয়ার দূতের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫ ১২:২৬ পিএম

চীন-আলজেরিয়ার দূতের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাহরাইনে নিযুক্ত চীন ও আলজেরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার।

সোমবার (২৮ এপ্রিল) চীন ও আলজেরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে হওয়া পৃথক সাক্ষাৎ নিয়ে মানামার বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার বাহরাইনে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত নি রুচির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে তারা বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ প্রসার এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন।

একই দিনে রাষ্ট্রদূত বাহরাইনে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত মাহমুদ ব্রাহামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে তারা দু’দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা