× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরানো হয়েছে জ্বালানি উপদেষ্টার পিএসকেও

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫ ২২:৪৬ পিএম

সরানো হয়েছে জ্বালানি উপদেষ্টার পিএসকেও

অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের একান্ত সচিবক (পিএস) মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

গত ৬ এপ্রিল তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

তবে সম্প্রতি বিষয়টি জানা গেছে। 

হাসনাত মোর্শেদকে কী কারণে উপদেষ্টার একান্ত সচিবের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি।

এর আগে, অব্যাহতি দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়ার এপিএস মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পিও তুহিন ফারাবিকে। তাদের বিরুদ্ধে শত কোটি টাকার দুর্নীতিরও অভিযোগ রয়েছে। তাদের দুর্নীতির খোঁজে কাজ শুরু করেছে দুদক।

বিসিএস ২৮তম ব্যাচের কর্মকর্তা হাসনাত মোর্শেদ গত বছরের ১৮ আগস্ট ফাওজুল কবির খানের পিএস হিসেবে নিয়োগ পেয়েছিলেন। নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা যতদিন পদে থাকবেন অথবা পিএস হিসেবে কাউকে রাখার অভিপ্রায় ব্যক্ত করবেন ততদিন পর্যন্ত তিনি পিএস পদে থাকবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা