× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশে ব্যবসা করার অনুমতি পেল স্টারলিংক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫ ২০:০১ পিএম

রবিবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এ নিয়ে কথা বলেন। ছবি : সংগৃহীত

রবিবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এ নিয়ে কথা বলেন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেলিকম জায়ান্ট স্টারলিংক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। এখন আবেদনের মাধ্যমে এনজিএসও (নন-জিওস্টেশনারি অরবিট) লাইসেন্স পেলেই বাংলাদেশে স্টারলিংকের কার্যক্রম শুরু হবে।

রবিবার (৬ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ৯ এপ্রিল থেকে ঢাকায় ৪ দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরু হচ্ছে। এ সামিট স্টারলিংক ডিভাইস দিয়ে রান করা হবে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্টারলিংক সার্ভিস প্রোভাইড করবে। সম্মেলনের লাইভ প্রোগ্রামগুলো স্টারলিংকের মাধ্যমে দেখানো হবে। যারা সামিটে যাবেন তারা পার্সোনাল ডিভাইস স্টারলিংকে কানেক্ট করে এক্সপেরিয়েন্স করতে পারবেন।

বাংলাদেশে স্টারলিংক চালুর বিষয়ে আশিক চৌধুরী বলেন, অনুমোদনের ক্ষেত্রে স্টারলিংক বিডা রেজিস্ট্রেশনের আবেদন করেছিল। বিডা রেজিস্ট্রেশন হয়ে গেছে। তাদের পরবর্তী ধাপ এনজিএসও লাইসেন্স। আজকে তারা সেটার আবেদন করতে পারে। আমরা চেষ্টা করব দ্রুত সময়ের মধ্যে এনজিএসও লাইসেন্স দিয়ে দিতে।

তিনি বলেন, এ লাইসেন্স পাওয়ার পরদিন থেকেই স্টারলিংক কমার্শিয়াল অপারেশনে যেতে পারবে। সরকারের পক্ষ থেকে কমিটমেন্ট ছিল ৯০ দিনের মধ্যে তাদের কার্যক্রম শুরুর ব্যবস্থা করা। লাইসেন্স দেওয়া হয়ে গেলে তাদের জন্য ‘ইটস রেডি টু গো’।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা