প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫ ১৩:৪১ পিএম
বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের ক্রয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাসিমুল গনি। প্রবা ফটো
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের ক্রয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
সিনিয়র সচিব বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই, তারা সবসময় সতর্ক রয়েছে। ঈদের ছুটিতে বিপুলসংখ্যক মানুষ ঢাকা ছাড়বে, তাদের যাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে আমরা পরিবহন সংশ্লিষ্টদের সহযোগিতায় কাজ করছি।
তিনি আরও জানান, মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত নজরদারি রাখা হয়েছে, হাইওয়ে পুলিশও সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে।
‘আমাদের বাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি সক্রিয়, তারা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে,’ বলেন তিনি।