× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন বাংলাদেশ আরও সমৃদ্ধশালী হবে : অর্থ উপদেষ্টা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ মার্চ ২০২৫ ১৩:০৫ পিএম

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

নতুন বাংলাদেশ আরও উন্নত ও সমৃদ্ধশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বাড়ানোর জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।  

বুধবার (২৬ মার্চ) সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা।

তিনি বলেন, '২৬ মার্চ দেশের অন্যতম শ্রেষ্ঠ দিন। মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগের কারণেই আমরা আজ স্বাধীন বাংলাদেশ পেয়েছি। জাতি আজ তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছে।'    

ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, 'চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এটি বিশেষ এক দিন। তাই স্বাধীনতা দিবস (২৬ মার্চ) এবং ৫ আগস্ট—উভয় দিনই দেশের জন্য গুরুত্বপূর্ণ। এই দিনগুলো সর্বদা যথাযথ মর্যাদায় পালন করা উচিত।'   

অর্থ উপদেষ্টা জানান, নতুন বাংলাদেশকে আরও উন্নত, সুখী ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, 'বিশ্বের কাছে বাংলাদেশের মর্যাদা আরও বাড়াতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।'

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা