× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পর্যালোচনায় কমিটি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৫ ২১:১৩ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটে কোটা পদ্ধতি প্রয়োগের বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে কমিটি গঠন করেছে সরকার।

মঙ্গলবার (২৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (বিধি অনুবিভাগ) আহ্বায়ক করে এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিটিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবকে (বিধি-১ শাখা) সদস্যসচিব করা হয়েছে।

কমিটিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুগ্মসচিব পর্যায়ের একজন কর্মকর্তা, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব পর্যায়ের একজন কর্মকর্তা, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব পর্যায়ের একজন কর্মকর্তা, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব পর্যায়ের একজন কর্মকর্তা, অর্থ বিভাগের যুগ্মসচিব পর্যায়ের একজন কর্মকর্তা, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের যুগ্মসচিব পর্যায়ের একজন কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব পর্যায়ের একজন কর্মকর্তা, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব পর্যায়ের একজন কর্মকর্তা, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের যুগ্মসচিব পর্যায়ের একজন কর্মকর্তাকে সদস্য করা হয়েছে।

কমিটির কার্যপরিধি-

সরকারি চাকরিতে নিয়োগে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানের জন্য ৫ শতাংশ; ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ১ শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১ শতাংশ কোটার প্রয়োগ পদ্ধতির পর্যালোচনা ও সুপারিশ প্রণয়ন করবে। কমিটি প্রয়োজনে যেকোনো সদস্য কো-অপ্ট করতে পারবে। কমিটি আগামী ৩০ কর্মদিবসের মধ্যে সরকারের কাছে তাদের প্রতিবেদন পেশ করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা