× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের ইতিহাসে জুলাই গণ-অভ্যুত্থান যুগান্তকারী ঘটনা : সেনাপ্রধান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৫ ১৮:৪৯ পিএম

ঢাকা সেনানিবাসের ‘আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স’-এ জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সেনাপ্রধান। ছবি: সংগৃহীত

ঢাকা সেনানিবাসের ‘আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স’-এ জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সেনাপ্রধান। ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে যুগান্তকারী ঘটনা বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার (২৫ মার্চ) ঢাকা সেনানিবাসের ‘আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স’-এ জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সেনাপ্রধান এ কথা বলেন।

তিনি জুলাই গণ-অভ্যুত্থান অংশগ্রহণকারী যোদ্ধাদের জাতির গর্ব হিসেবে উল্লেখ করেন।

সেনাপ্রধান বলেন, ‘এই আন্দোলনে তরুণ সমাজ শুধু অংশগ্রহণই করেনি বরং কিভাবে সত্য ও সঠিক পথে ন্যায়সঙ্গত দাবি আদায় করা যায় সেই অনুপ্রেরণা জুগিয়েছে।’

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ সেনাবাহিনী জুলাই যোদ্ধাদের স্বপ্ন পূরণে সব সময় পাশে থেকেছে। তিনি অঙ্গীকার ব্যক্ত করেন, ‘সমরে আমরা, শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে’ এই মূলমন্ত্র বুকে ধারণ করে অতীতের ন্যায় ভবিষ্যতেও দেশ মাতৃকার কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় পাশে থাকবে।

সেনাপ্রধান বিশেষভাবে আশাবাদ ব্যক্ত করেন, দেশপ্রেম, জাতীয়তাবোধ, সততা, মানবিকতাবোধ ও নিয়মানুবর্তিতার সমন্বয়ে সবাই একতাবদ্ধ হয়ে কাজ করলে এই দেশ সমৃদ্ধির শিখরে আরোহণ করে একটি সুখী ও সমৃদ্ধ দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। তিনি সেই স্বপ্ন পূরণে সবাইকে একযোগে কাজ করার অনুরোধ জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও নিহত যোদ্ধাদের প্রতিটি পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা