× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে আগ্রহী মেক্সিকোর প্রেসিডেন্ট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ মার্চ ২০২৫ ২১:৩৭ পিএম

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী মেক্সিকোর প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ করেন। ছবি : সংগৃহীত

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী মেক্সিকোর প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ করেন। ছবি : সংগৃহীত

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম বাংলাদেশের সঙ্গে মেক্সিকোর দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার জন্য তার দেশের আগ্রহের কথা প্রকাশ করেছেন।

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী মেক্সিকো সিটির জাতীয় প্রাসাদে এক অনুষ্ঠানে মেক্সিকোর প্রেসিডেন্টের কাছে তার পরিচয়পত্র পেশ করেন।

এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে প্রেসিডেন্ট শেইনবাউমকে উষ্ণ শুভেচ্ছা জানান।

তিনি মেক্সিকোর প্রেসিডেন্টকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আন্তরিক আমন্ত্রণও জানান।

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল তার মেয়াদকালে বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জন্য দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

২০২৫ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের আসন্ন ৫০তম বার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বলেন, বাংলাদেশ ও মেক্সিকোর বাণিজ্য, সংস্কৃতি ও দু’দেশের জনগণের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে কূটনৈতিক সম্পর্কের এই মাইলফলক, বিদ্যমান সহযোগিতা আরও গভীর করতে একটি মূল্যবান সুযোগ নিয়ে এসেছে।

রাষ্ট্রদূত শাইনবাউমকে ঢাকায় মেক্সিকান দূতাবাস খোলার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য অনুরোধ জানান এবং ঘনিষ্ঠ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে এর গুরুত্ব তুলে ধরেন।

এ সময় মেক্সিকোর প্রেসিডেন্ট রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তার কূটনৈতিক দায়িত্ব পালনে মেক্সিকান সরকারের সহায়তার আশ্বাস দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা