× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদে টানা ৯ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ মার্চ ২০২৫ ১৪:১৪ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

ঈদের ছুটির পর ৩ এপ্রিল (বৃহস্পতিবার) একদিন অফিস খোলা থাকার কথা থাকলেও তা বাদ দিয়ে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করার প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। ফলে সরকারি চাকরিজীবীরা এবার ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি পাচ্ছেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আগেই ঈদের জন্য টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছিল সরকার। এর সঙ্গে স্বাধীনতা দিবস, শবে কদর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে মার্চের শেষ সপ্তাহ এবং এপ্রিলের প্রথম সপ্তাহজুড়ে সরকারি কর্মীদের ছুটির মধ্যে কাটবে।

চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ বা ১ এপ্রিল ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। তবে ৩১ মার্চ ঈদ ধরে সরকার আগে থেকেই ছুটি নির্ধারণ করেছিল। নতুন এই সিদ্ধান্তের ফলে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি থেকে শুরু করে ৫ এপ্রিল পর্যন্ত সরকারি অফিস বন্ধ থাকবে।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে। প্রতিবছরের মতো এবারও প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়বে অসংখ্য মানুষ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা