× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রেনে ঈদযাত্রা

অগ্রিম টিকিট পেতে আধাঘণ্টায় সার্ভারে হিট দেড় কোটি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৫ ১৯:৩২ পিএম

আপডেট : ১৭ মার্চ ২০২৫ ১৯:৩৩ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৭ মার্চের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।

সোমবার (১৭ মার্চ) ছিল অগ্রিম টিকিট বিক্রির চতুর্থ দিন। এ দিন বাংলাদেশ রেলওয়ে নির্ধারিত সময় সকাল ৮টায় রেলওয়ে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু করে। ১৬ হাজার ৬৩৪ টি টিকেটের বিপরীতে সকাল ৮টায় টিকিট বিক্রি শুরুর পর প্রথম ৩০ মিনিটেই রেলওয়ের ই-টিকিটিং ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ ‘রেল সেবা’য় হিটের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি ৫০ লাখ যাত্রী।

বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার তথ্যমতে, পূর্বাঞ্চলে প্রায় ১৬ হাজার ৫০০ টিকিটের বিপরীতে প্রায় ১ কোটি ৯ লাখ মানুষ হিট করে।

রেলওয়ের সূত্রে জানা গেছে, প্রথম ৩০ মিনিটে সারা দেশে মোট ৩০ হাজার ৮৩৪টি টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর জন্য বিক্রি হয়েছে ১৩ হাজার ৩৫৩টি টিকিট। আর সারা দেশের অন্যান্য ট্রেনের জন্য ১৭ হাজার ৪৮১টি টিকিট বিক্রি হয়েছে।

এবার ঈদ যাত্রায় অগ্রিম টিকিট প্রত্যাশীদের চাপ অনন্যা দিনের তুলনায় আজকে সর্বোচ্চ ছিল বলে জানা গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা