× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেবিচক চেয়ারম্যানের সঙ্গে স্পেসএক্স প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৫ ১৭:১৯ পিএম

রবিবার বেলা ১২টায় শাহজালাল বিমানবন্দরে সৌজন্য সাক্ষাৎ। প্রবা ফটো

রবিবার বেলা ১২টায় শাহজালাল বিমানবন্দরে সৌজন্য সাক্ষাৎ। প্রবা ফটো

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা স্টারলিংকের মূল প্রতিষ্ঠান স্পেসএক্সের ‘গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার’ রিচার্ড এইচ গ্রিফিত।

রবিবার (১৬ মার্চ) বেলা ১২টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে বাংলাদেশের বিমানবন্দরগুলোতে স্টারলিংকের সেবা চালুর সম্ভাবনা এবং এর মাধ্যমে যাত্রীসেবার মান উন্নত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় বেবিচক চেয়ারম্যান স্পেসএক্স প্রতিনিধিকে বাংলাদেশে আগমনের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ বিষয়ে পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

গত ১৪ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের মধ্যে এক ফোনালাপ অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনায় বাংলাদেশে স্টারলিংকের সেবা চালুর প্রয়োজনীয়তা এবং দ্রুততম সময়ে এ সেবা চালুর সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা