প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫ ০১:০১ এএম
আপডেট : ১৩ মার্চ ২০২৫ ১১:০২ এএম
ছবি : সংগৃহীত
মাগুরায় বড় বোনের বাড়ি বেড়াতে গিয়ে নির্যাতিত শিশুটির জীবন সংকটাপন্ন। শিশুটি বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এর শিশু বিভাগের পিআইসিইউতে চিকিৎসাধীন আছে।
বুধবার (১২ মার্চ) রাতে শিশুটির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছে।
শিশুটির বর্তমান অবস্থা নিয়ে দেওয়া পোস্টটি হুবহু তুলে ধরা হলো
‘মাগুরায় নির্যাতনের শিকার শিশুটি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকায় শিশু বিভাগের পিআইসিইউতে (Pediatric Intensive Care Unit) চিকিৎসাধীন। প্রতিদিন স্ট্যান্ডার্ড আইসিইউ প্রটোকল অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষা করা এবং তদনুযায়ী সর্বোচ্চ চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। শিশুটি আজ চারবার Cardiac Arrest-এর শিকার হয়েছে এবং CPR প্রদানের মাধ্যমে স্থিতিশীল করা হয়েছে। তার রক্তে লবণের ভারসাম্যহীনতার কারণে ডায়ালাইসিস করা হচ্ছে। অন্যান্য জটিলতার পাশাপাশি শিশুটির রক্তচাপ ৬০/৪০ যা আরও নিম্নমুখী।
সম্মিলিত সামরিক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত উচ্চপর্যায়ের চিকিৎসা পর্ষদ সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে শিশুটির জীবন রক্ষার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, ৮ মার্চ সন্ধ্যা ৬টায় শিশুটি সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় সংকটাপন্ন অবস্থায় ভর্তি হয়।
শিশুটির সুস্থতার জন্য বাংলাদেশ সেনাবাহিনী দেশবাসীর কাছে দোয়াপ্রার্থী।’