× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চীনের নীতিতে বাংলাদেশ বিষয়ে পরিবর্তন আসবে না : রাষ্ট্রদূত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ মার্চ ২০২৫ ১৬:৪০ পিএম

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ যত পরিবর্তনই হোক না কেন, বাংলাদেশ বিষয়ে চীনের নীতিতে কোনো পরিবর্তন আসবে না।

মঙ্গলবার (১১ মার্চ) বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় সব দলের সঙ্গে ভালো সম্পর্ক থাকার কথাও জানান তিনি।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, যারাই ক্ষমতায় থাকুক না কেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেবে চীন। প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফর পারস্পরিক বোঝাপড়া জোরদার করবে। 

তিনি বলেন, কোনো নির্দিষ্ট সরকারের সাথে চীনের সম্পর্ক না; দুই দেশের জনগণের লাভ ও স্বার্থের ওপর ভিত্তি করে আমাদের সম্পর্ক।  

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে রাষ্ট্রদূত বলেন, তাদের মিয়ানমারে ফেরত পাঠানোই সংকটের একমাত্র সমাধান, আর এ কাজে মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে চীন।  

তবে এক্ষেত্রে বিশ্ব সম্প্রদায়ের সমন্বিত পদক্ষেপের ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি।

তিনি আরও বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে যা করা দরকার চীন তাই করবে; আমরা স্থিতিশীল ও উন্নত বাংলাদেশ চাই।

মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার বিষয়টি উল্লেখ করে চীনা রাষ্ট্রদূত বলেন, আমরা আর্মি ও রাখাইন মিলিটারির সঙ্গে কাজ করছি যাতে একটা রাজনৈতিক সমাধান হয়।  তবে আসিয়ান, ইউএন’র মত আন্তর্জাতিক সংস্থার সহায়তাও দরকার, না হলে সংকট তৈরি হতে পারে।  এজন্য সব অংশীজনদের একসঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা