× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রবাসীদের জন্য প্রক্সি ভোটের সুপারিশ করা হয়েছে: ইসি সানাউল্লাহ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ মার্চ ২০২৫ ১৩:২০ পিএম

আপডেট : ১১ মার্চ ২০২৫ ১৩:২৭ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের জন্য প্রক্সি ভোটের সুপারিশ করেছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। 

মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মো. সানাউল্লাহ বলেন, বাংলাদেশি প্রবাসীদের ভোটের জন্য একটি ওয়ার্কশপের আয়োজন করা হবে।  আর এটি পরীক্ষার জন্য নির্বাচন ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ডাকা হবে। পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও এ নিয়ে আলোচনার জন্য ডাকা হবে।

তিনি বলেন, প্রবাসীদের ভোটদানের জন্যে পোস্টাল ব্যালট কার্যকরী নয়। এ কারণে প্রক্সি ভোট পদ্ধতির সুপারিশ করা হয়েছে। আগামী ১৫ এপ্রিলের মধ্যেই জানানো যাবে যে কতদিনের মধ্যে উন্নত হবে এ প্রক্রিয়ার।

নির্বাচন কমিশনার বলেন, ‘এই পদ্ধতিতে একজন প্রবাসী তার পক্ষে ভোটটি কে দেবেন সেই ব্যক্তিকে পছন্দ করতে পারবেন।’

এর আগে, সোমবার (১০ মার্চ) নির্বাচন কমিশন জানায়, আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাবেন প্রবাসী বাংলাদেশিরা।

নির্বাচন কমিশন জানায়, একটা অ্যাপস তৈরি করা হবে। সেখানে প্রবাসীরা নিবন্ধন করবেন। সেই অ্যাপসের মধ্যেই প্রবাসীরা তার নমিনি ঠিক করে দিবে এবং সেই নমিনি ভোট দিতে পারবেন। এভাবেই আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাবেন প্রবাসী বাংলাদেশিরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা