× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এমপিওভুক্তির দাবি

শিক্ষকদের সচিবালয়মুখী পদযাত্রায় পুলিশের বাধা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ মার্চ ২০২৫ ২৩:৫২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে সচিবালয় অভিমুখে শিক্ষকদের পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ। সোমবার (১০ মার্চ) দুপুর ১টায় প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল কদম ফোয়ারা ঘুরে সচিবালয়ের দিকে যাত্রা শুরু করে। পুলিশের বাধায় মিছিলটি প্রেস ক্লাবের সামনের সচিবালয় রোডে আটকে যায়। পরবর্তীতে আজ শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের আশ্বাসে পদযাত্রার কর্মসূচি স্থগিত করেন শিক্ষকরা।

প্রিন্সিপাল ও শিক্ষক নেতা সেলিম মিয়া বলেন, আমাদের দাবি একটাই, স্বীকৃত প্রতিষ্ঠান হিসেবে আমরা এমপিওভুক্তি চাই। আমাদের ন্যায্য দাবি পূরণ না হলে আমরা রাজপথ ছাড়ব না। আজকেই আমরা শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার জন্য বের হয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের মিছিলে বাধা দেয়। তবে পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আগামীকাল (আজ) শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দেবে। এই আশ্বাসে আজকের পদযাত্রা আমরা স্থগিত ঘোষণা করেছি।

আরেক শিক্ষক সালাউদ্দিন বলেন, একটা ন্যায্য দাবি আদায় করতে শিক্ষকদের রাস্তায় নামতে হয়েছে। এর চেয়ে লজ্জার কিছু নেই। আমাদের থাকার কথা ছিল ক্লাসরুমে; কিন্তু আমরা আছি রাস্তায়। আমরা দ্রুত আমাদের অধিকার চাই। 

কর্মসূচিতে জয়পুরহাট থেকে আসা শিক্ষক এসহাক আলী বলেন, আগে একটা নিয়ম ছিল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে কোনো প্রতিষ্ঠান স্বীকৃতি পেলে সেটা এমপিওভুক্ত হয়ে যেত। কিন্তু আমাদের কপাল খারাপ, অজানা কারণে গত ১৬ বছরেও আমরা সরকারি কোনো সুযোগ-সুবিধা পাচ্ছি না।

গত ২৩ ফেব্রুয়ারি থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এমপিওভুক্তিসহ সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা চান তারা। এরই অংশ হিসেবে প্রেস ক্লাবের সামনে ১৬তম দিনের মতো অবস্থান কর্মসূচি শুরু করছেন সারা দেশের নন-এমপিওভুক্ত শিক্ষকরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা