প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৫ ১৫:৪৫ পিএম
আপডেট : ১০ মার্চ ২০২৫ ১৫:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকার আগারগাঁও এলাকার মুক্তিযুদ্ধ জাদুঘরের জেনারেল রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর পৌনে এক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
সোমবার (১০ মার্চ) সকাল ৯টার দিকে মুক্তিযুদ্ধ জাদুঘরের ছয়তলা ভবনের নিচতলায় জেনারেল রুমে আগুন লাগে। ৯টা ৪৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ বলেন, ‘সোমবার সকাল ৯টার দিকে মুক্তিযুদ্ধ জাদুঘর ভবনের নিচতলায় জেনারেটর ভবনে বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং সকাল ৯টা ৪৬ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।’
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, ‘ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণ এনেছে। তেমন কোনো ক্ষতি হয়নি। জাদুঘরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’