× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিযবুত তাহরীরের মিছিলে পুলিশের লাঠিচার্জ-সাউন্ড গ্রেনেড

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ মার্চ ২০২৫ ১৪:৩৪ পিএম

আপডেট : ০৭ মার্চ ২০২৫ ১৫:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর এ মিছিল শুরু হয়।

প্রথমে মিছিলের ওপর কাঁদানে গ্যাস, পরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এক পর্যায়ে পুলিশের সঙ্গে যোগ দেন সেনাবাহিনীর সদস্যরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটাও করা হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ সময় সেনা সদস্যরা বেশ কয়েকজনকে আটক করেন।

জানা যায়, মিছিলটি পল্টন থেকে বিজয়নগরের দিকে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। পরে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে প্রথম দফায় ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলটি। পরে আবার একত্রিত হয়ে মিছিল শুরু করার চেষ্টা চালান তারা।

তখন আবারও কয়েকরাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় হিজবুত তাহরীরের কর্মীদেরও ইট পাটকেল ছুঁড়তে দেখা গেছে।

উ‌ল্লেখ‌্য, শুক্রবার সকালে এক বার্তায় পুলিশ সদরদপ্তর জানায়, হিযবুত তাহরীর একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। আইন অনুযায়ী এদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ। সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যে কোনো সংগঠনের কার্যক্রম দণ্ডনীয় অপরাধ। এর আওতায় হিযবুত তাহরীরের সভা, সমাবেশ, মিছিল, পোস্টার-লিফলেট বিতরণ বা প্রচারের যে কোনো প্রচেষ্টা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা