× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএসএমএমইউতে দুদকের অভিযান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ মার্চ ২০২৫ ১২:২৪ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অসহায়-দুস্থ রোগীদের জন্য সমাজসেবা অধিদপ্তরের বরাদ্দকৃত অর্থ আত্মসাতসহ নানা অনিয়মের অভিযোগে এ অভিযান চালানো হয়। 

বৃহস্পতিবার (৬ মার্চ) দুদকের প্রধান কার্যালয় থেকে এ অভিযান পরিচালনা করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

দুদক জানায়, বিএসএমএমইউ’র অসহায় দুস্থ রোগীদের জন্য সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত অর্থ আত্মসাতসহ নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রোগীদের জন্য বরাদ্দকৃত অর্থ সংশ্লিষ্ট রেকর্ডপত্র, রেজিস্ট্রার বই যাচাই করা হয়। টিম সেবার মান বৃদ্ধি ও সমাজসেবা কার্যক্রমে আরও স্বচ্ছতা আনয়নে পরামর্শ দেয়, যাতে অসহায় দুস্থ রোগীরা কোনোরূপ ভোগান্তির স্বীকার না হন। অভিযানে সংগৃহীত রেকর্ডপত্র পূর্ণাঙ্গভাবে পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে দুদক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা