× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি ১৪ মার্চ থেকে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ মার্চ ২০২৫ ২২:১৭ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট ও যাত্রী পরিবহণের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। টানা ৭ দিন এবারের ঈদে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আগামী ১৪ মার্চ থেকে শুরু হয়ে চলবে ২০ মার্চ পর্যন্ত। এ সময় ২৪ থেকে ৩০ মার্চের টিকিট পাবেন যাত্রীরা। 

বৃহস্পতিবার (৬ মার্চ) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

আফজাল হোসেন জানিয়েছেন, এবারও সব আগাম টিকিট বিক্রি হবে অনলাইনে। কাউন্টারে কোনো আগাম টিকিট বিক্রি হবে না।

তিনি আরও জানান, এবার ঈদ উপলক্ষে মোট ৫ জোড়া ঈদ স্পেশাল ট্রেন চলবে। আর ঈদযাত্রা শুরু হবে ২৪ মার্চ থেকে। ঈদে বেশ কয়েকটি রুটে বিশেষ ট্রেন চালানো হতে পারে। তবে কয়টি বিশেষ ট্রেন চলবে, তা এখনও চূড়ান্ত হয়নি। যাত্রী চাহিদা অনুযায়ী রুট চূড়ান্ত করা হবে। ঈদযাত্রায় এবার প্রতিদিন ঢাকা থেকে ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

এর আগে মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের সভাপতিত্বে ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়।

সভায় অংশ নেয়া রেলওয়ের কর্মকর্তারা জানান, সভায় ট্রেনে অতিরিক্ত ইঞ্জিন ও কোচ যুক্ত করার প্রস্তাব দেয়া হয়েছে। ঈদযাত্রায় ৩৬টি অতিরিক্ত কোচ যুক্ত করার পরিকল্পনা নেয়া হয়। এগুলোর মধ্যে পাহাড়তলী ওয়ার্কশপ থেকে কিছু মিটারগেজ এবং সৈয়দপুর ওয়ার্কশপ থেকে কিছু ব্রডগেজ কোচ আনা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা