× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সা‌বেক এম‌পির বাড়ি বলে গুলশানে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৩

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ মার্চ ২০২৫ ১৫:০৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সা‌বেক এম‌পি তানভীর ইমামের বাড়ি বলে রাজধানীর গুলশান ২ নম্ব‌রের একটি বাড়িতে দরজা ভেঙে তল্লাশির নামে হামলা ও লুটপাটের অ‌ভি‌যো‌গে থানায় মামলা হ‌য়ে‌ছে। 

মামলায় তিনজন‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে। তারা হ‌লেন- জু‌য়েল খন্দকার, তার ছে‌লে শা‌কিল খন্দকার এবং তা‌দের স‌ঙ্গীয় শা‌কিল আহ‌ম্মেদ।

বুধবার (৫ মার্চ) ভাঙচুর, চু‌রি ও মারধ‌রের অ‌ভি‌যো‌গে রাজধাীর গুলশান থানায় মামলা‌টি ক‌রেন বাড়িটির নিরাপত্তাকর্মী আব্দুল মান্নান। 

তা‌দের জিজ্ঞসাবাদের জন্য ১০ ‌দি‌নের রিমান্ড আ‌বেদন ক‌রে আজ আদাল‌তে পা‌ঠা‌নো হ‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন গুলশান থানার প‌রিদর্শক (তদন্দ) মোখলেসুর রহমান।

তিনি বলেন, গতকাল মধ্যরাতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে ও সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাসায় ‘তল্লাশি’র নামে হামলা ও লুটপাট করার দায়ে থানায় মামলা করা হয়েছে। ওই বাসার নিরাপত্তাকর্মী আব্দুল মান্নান বুধবার এই মামলা করেন।

মোখলেসুর রহমান আরও বলেন, এই ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে। তা‌দের কাছ থে‌কে গলার চেইন ও পা‌য়েল উদ্ধার করা হ‌য়ে‌ছে।  

তিনি বলেন, ওই বা‌ড়ি‌টি তানভীর ইমামের সাবেক স্ত্রীর। ২০-২৫ বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে বলে শুনেছি। বাড়িতে টাকা ও অস্ত্র আছে অভিযোগ তুলে কিছু মানুষ মিছিল দিয়ে ঢুকে পড়ে। পরে সেখানে ‘তল্লাশি’র নামে বাসার বিভিন্ন কক্ষ তছনছ করা হয়। তবে সেখান থেকে কিছুই পাওয়া যায়নি।

মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর গুলশান-২-এ শাহাবুদ্দিন পার্কের পাশের ওই বাড়িটির সামনে বিপুলসংখ্যক লোক জড়ো হয়। পরে ওই বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালায় তারা। দরজা ভেঙে ঢুকে পড়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। 

সেখানে দেখা যায়, ‘আওয়ামী লীগের দালাল’ স্লোগান দিয়ে দরজা ভেঙে কিছু লোক বাসাটিতে ঢুকছে। তারা আলমারি, জুতার বাক্স, বিছানাপত্র সব ওলটপালট ও তছনছ করে। এ সময় সেখানে পুলিশ সদস্য থাকলেও তাদের কোনো তৎপরতা দেখা যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা