× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌর বিভ্রাট

ব্যাহত হতে পারে বাংলাদেশ স্যাটেলাইটের সম্প্রচার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ মার্চ ২০২৫ ২১:০৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সম্ভাব্য সৌর বিভ্রাটের কারণে ৭ মার্চ থেকে সাত দিন সম্প্রচারে সাময়িক বাধার সম্মুখীন হতে পারে বাংলাদেশ স্যাটেলাইট-১।

মঙ্গলবার (৪ মার্চ) বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিভ্রাটের সম্ভাব্য সময় উল্লেখ করে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৭ মার্চ একটি আট মিনিটের ব্যাঘাত সকাল ৯টা ৫৩ মিনিটে শুরু হতে পারে, ৮ মার্চ সকাল ৯টা ৫২ মিনিটে ১০ মিনিটের জন্য, ৯ মার্চ সকাল ৯টা ৫১ মিনিটে ১২ মিনিটের জন্য, ১০ এবং ১১ মার্চ সকাল ৯টা ৫০ মিনিটে ১২ মিনিটের জন্য, ১২ মার্চ ৯টা ৫০ মিনিটে এবং ১৩ মার্চ সকাল ৯টা ৫১ মিনিটে ব্যাঘাত ঘটতে পারে।

এই বিভ্রাট সৌর উপগ্রহ হস্তক্ষেপ হিসেবেও উল্লেখ করা হয়। যখন সূর্য সরাসরি স্যাটেলাইট সংকেত প্রেরণের পেছনে চলে যায় তখন এই বিভ্রাট ঘটে।

সূত্র : বাসস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা