× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভিসার বিষয়ে সিদ্ধান্ত ভারতকেই নিতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ মার্চ ২০২৫ ২০:০৮ পিএম

আপডেট : ০৪ মার্চ ২০২৫ ২১:১৬ পিএম

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভিসা জটিলতা আমরা সৃষ্টি করিনি। ভারতকেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

মঙ্গলবার (৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সাংবাদিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, ভারত যে কোনো কারণে হোক ভিসা বন্ধ রেখেছে। ভিসা দেওয়া তাদের সার্বভৌম অধিকার। কোনো দেশ যদি কাউকে ভিসা না দেয়, বা কোনো গোষ্ঠীকে ভিসা না দেয়, তাহলে কোনো প্রশ্ন তোলা যাবে না। আমরা আশা করব, ভারত তাদের সিদ্ধান্ত জানাবে আমাদের।

বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে ভারত ইস্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য নিয়ে করা প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য হলো আমাদের অবস্থান। আমরা ওয়ার্কিং রিলেশন চাই ভারতের সঙ্গে।

উল্লেখ্য, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অস্থিতিশীল পরিস্থিতির উল্লেখ করে বাংলাদেশে ভিসা আবেদন কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ভারত। দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশে ভারতের ভিসা আবেদন কেন্দ্রগুলো সীমিত পরিসরে কার্যক্রম শুরু করে। তবে চিকিৎসা ভিসা এবং কিছু জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য ভিসা ইস্যু করবে না বলে জানিয়ে দেয় দেশটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা