× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেট্রোরেলের কোচে থাকবে এমআরটি পুলিশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ মার্চ ২০২৫ ১৭:৫২ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মেট্রোরেলের বাড়তি নিরাপত্তার স্বার্থে এখন থেকে প্রতি কোচের ভেতরে দুজন করে এমআরটি পুলিশ সদস্য নিযুক্ত থাকবেন। এছাড়া স্টেশনেও পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা সদস্য উপস্থিত থাকবেন।

মঙ্গলবার (৪ মার্চ) থেকে এটি কার্যকর করা হবে বলে জানান, এমআরটি পুলিশের পরিদর্শক (অপারেশন) সুজিত কুমার গোমস্তা।

তিনি বলেন, যাত্রীদের সঙ্গে থাকা বাচ্চা, বৃদ্ধ এবং মালামাল হারানো গেলে তাৎক্ষণিক খুঁজে বের করা, চুরি-ছিনতাই প্রতিরোধ, যাত্রীদের মধ্যে বাগবিতণ্ডা নিয়ন্ত্রণসহ নাগরিক চাহিদা অনুযায়ী সমস্যা সমাধানের চেষ্টা করবে এমআরটি পুলিশ।

এমআরটি পুলিশের জনবল বৃদ্ধি করলে এবং পূর্ণাঙ্গ স্বতন্ত্র ইউনিট প্রতিষ্ঠা হলে সেবার মান আরও বৃদ্ধি করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এর আগে মেট্রোরেল ও স্টেশনের নিরাপত্তার স্বার্থে ২০২৩ সালের নভেম্বর থেকে কাজ শুরু করে ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা