× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাহিদকে রাজপথে স্বাগত জানালেন সারজিস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৪ পিএম

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪২ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন মো. নাহিদ ইসলাম। তার পদত্যাগের পর ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে নাহিদ ইসলামকে ট্যাগ করে এই স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসে সারজিস বলেন, ‘এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার। রাজপথে স্বাগতম, সহযোদ্ধা।’

৫০ মিনিটে সারজিসের স্ট্যাটাসে প্রায় ৮৩ হাজার রিঅ্যাক্ট এবং প্রায় সাড়ে ৫ হাজার কমেন্ট পড়েছে। তার কমেন্টে বেশিরভাগ আইডি থেকে নাহিদ ইসলামকে রাজপথে স্বাগতম জানানো হচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠন করছে। এই দলে আহ্বায়ক হিসেবে থাকার কথা রয়েছে নাহিদ ইসলামের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা