× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপারেশন ডেভিল হান্ট

সারা দেশে গ্রেপ্তার আরও ৫৮৯

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানী ঢাকাসহ সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় ৫৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য মামলা এবং ওয়ারেন্ট মূলে মোট এক হাজার ৫৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য মামলা এবং ওয়ারেন্ট মূলে মোট এক হাজার ৫৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে ৫৮৯ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে ৯৫৪ জনকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশব্যাপী অভিযানে যৌথবাহিনী ১টি বিদেশী পিস্তল, ১টি কাঠের বাটযুক্ত পিস্তল, ৩টি ম্যাগজিন, ১২ রাউন্ড গুলি, ১টি মালবাহী ট্রাক, ২৫০ গ্রাম গাজা উদ্ধার করেছে।

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে যৌথবাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা