প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৮ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নিয়ে রাজধানীর বাংলামোটরে আয়োজিত সংবাদ সম্মেলন এ তথ্য জানান তিনি।
সারজিস বলেন, 'আমরা বিশ্বাস করি, হাজারো শহীদের জীবনের ওপরে লাখ লাখ ভাই-বোনের রক্তের ওপর দাঁড়িয়েছে যে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশে দীর্ঘ লড়াই করে আগামী প্রজন্মকে কাঙ্ক্ষিত বাংলাদেশ উপহার দেওয়া আমাদের কাছে একটি আমানত। আমরা আমাদের এই লড়াইটি করে যেতে চাই।'
তিনি বলেন, 'সেই লড়াইকে সামনে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ঐক্যবদ্ধভাবে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে।'
সারজিস বলেন, ‘আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে আমাদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি।