কক্সবাজার অফিস
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:১৭ পিএম
ফাইল ফটো
কক্সবাজার বিমানবাহিনী ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বিমানবাহিনী ঘাঁটিসংলগ্ন সমিতিপাড়ার কয়েকজন দুর্বৃত্ত এ হামলা চালায়।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, বিমানবাহিনী ঘাঁটি কক্সবাজারসংলগ্ন সমিতিপাড়ার কিছু দুর্বৃত্ত বিমানবাহিনী ঘাঁটি কক্সবাজারের ওপর অতর্কিত হামলা চালিয়েছে।
এ ব্যাপারে বাংলাদেশ বিমানবাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানিয়েছে আইএসপিআর।
এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা জানা যায়নি। এ ছাড়া দুর্বৃত্তরা কেন হামলা চালিয়েছে তার কারণও জানা যায়নি।