প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩০ পিএম
বিপ্লব কুমার সরকার ও মেহেদী হাসান। ছবি: সংগৃহীত
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিএমপি) পুলিশের সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার ও ট্রাফিক বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসানকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা আলাদা প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব নাসিমুল গণি।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত বছরের ৬ আগস্ট থেকে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত না করে এবং বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে বিপ্লব কুমার সরকার বরিশাল রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে এবং এস এম মেহেদী হাসান সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন।