× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপারেশন ডেভিল হান্ট

সারা দেশে গ্রেপ্তার আরও ৫৮৫

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানী ঢাকাসহ সারা দেশে শুরু হওয়া অপারেশন ‘ডেভিল হান্টে’ গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছেন আরও ৫৮৫ জন। এছাড়া অন্যান্য অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৪৯২ জন।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে ৫৮৫ জন ও অন্যান্য অভিযানে গতকাল থেকে আজ পর্যন্ত ১ হাজার ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অপারেশন ডেভিল হান্টে উদ্ধার হওয়া যত অস্ত্র— একটি বিদেশি পিস্তল, একটি এলজি, একটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, ৪৭ রাউন্ড গুলির খোসা, তিনটি কার্তুজ, একটি লোহার দা ও ৬ টি চাকু।

গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরের ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এই হামলায় নেতৃত্ব দেয় ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। হামলার ফলে বেশ কয়েকজন হতাহত হন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। এরপর গত ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট নামে একটি বিশেষ অভিযান।

ঘটনার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে অপারেশন ‘ডেভিল হান্ট’ নামক বিশেষ অভিযান শুরু হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা