× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আউটসোর্সিং কর্মীদের ছত্রভঙ্গ করতে জলকামান-লাঠিচার্জ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৮ পিএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২৫ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চাকরি স্থায়ী করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করা আউটসোর্সিং কর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ-জলকামান ব্যবহার করেছে পুলিশ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান নেন আন্দোলনরত আউটসোর্সিং কর্মীরা।

এর আগে রমনা জোনের শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর সরদার বুলবুল আহমেদ উপস্থিত হয়ে মাইকে বারবার আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান।

তিনি বলেন, ‘আপনারা অনুগ্রহ করে সড়ক ছেড়ে দেন। আপনাদের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। আপনারা সড়ক না ছাড়লে আমরা অ্যাকশনে যেতে বাধ্য হবো।’

এ সময় অবরোধকারীরা উত্তেজিত হয়ে বলেন, দাবি না মানা পর্যন্ত আমরা সড়ক ছাড়বো না। প্রয়োজনে আজ আমরা জীবন দেবো, তবু দাবি আদায় না করে ঘরে ফিরবো না।

পরে বিকেল ৫টার দিকে পুলিশ জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরতদের লক্ষ্য করে জলকামান, টিয়ারশেল ছোড়ে ও লাঠিচার্জ করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা