× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে বাংলাদেশ বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:২১ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কারিগরি ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভারতের নাগপুরে জরুরি অবতরণ করেছে। পিটিআই-এর খবর অনুযায়ী, ফ্লাইটটি ঢাকা থেকে দুবাই যাচ্ছিল এবং এতে ৩৯৬ জন যাত্রী এবং ১২ জন ক্রু ছিল। 

বুধবার (২০ ফেব্রুয়ারি) ভারতীয় সময় মধ্যরাতে ফ্লাইটটি পথ পরিবর্তন করে নাগপুর বিমানবন্দরে অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ বোসরা ইসলাম জানান, আজ সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকা থেকে আরেকটি বোয়িং ৭৭৭ নাগপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়। পরে সেখানে দুপুর ১২টা ৩৯ মিনিটে পৌঁছায়। সেই ফ্লাইটটি নাগপুরে অপেক্ষমান যাত্রীদের নিয়ে দুবাইয়ের উদ্দেশ্যে রওয়ানা করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা