× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাছ ও বন সংরক্ষণের উদ্যোগ বন অধিদপ্তরের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২৪ পিএম

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সারা দেশে বিশেষ ধরনের গাছ ও বন সংরক্ষণের উদ্যোগ নিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এ লক্ষ্যে জাতীয় ঐতিহ্য, স্মারক বৃক্ষ, পবিত্র বৃক্ষ, প্রাচীন বৃক্ষ এবং কুঞ্জবন ঘোষণার আবেদন আহ্বান জানিয়েছে বন অধিদপ্তর।

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ধারা ২৩ (১) অনুযায়ী এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রয়োজনীয় তথ্যসহ সম্ভব হলে বৃক্ষ বা কুঞ্জবনের স্পষ্ট ছবিসহ আবেদন আগামী ৩০ মার্চের মধ্যে ইমেইলে পাঠানোর অনুরোধ করা হয়েছে। তা ছাড়া ডাকযোগে আবেদন পাঠানো যাবে বলে জানিয়েছে পরিবেশ মন্ত্রণালয়।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্মারক বৃক্ষ’ হলো- যে সকল বৃক্ষের সামাজিক, সাংস্কৃতিক ও প্রথাগতমূল্য রয়েছে- এরূপ ঐতিহ্যবাহী বৃক্ষ বা পুরাতন বয়স্ক দেশিয় উদ্ভিদ বা শতবর্ষী বৃক্ষ। ‘পবিত্র বৃক্ষ’ বলতে কোনো ধর্ম ও গোত্রের জনগোষ্ঠীর নিকট ধর্মীয় পবিত্র উদ্ভিদ হিসেবে স্বীকৃত কোন বৃক্ষকে বুঝায়। ‘কুঞ্জবন’ হলো কোনো নির্দিষ্ট এলাকায় বিভিন্ন প্রজাতির বৃক্ষরাজি ও লতাগুল্মের সমাহার, যা জীববৈচিত্র্যে সমৃদ্ধ এবং স্থানীয় জনগোষ্ঠীর নিকট সাংস্কৃতিক, সামাজিক ও প্রথাগত মূল্যবোধ রয়েছে। তাছাড়া সরকার সংরক্ষণের স্বার্থে ৫০ বছর বা তদূর্ধ্ব গাছের তালিকা প্রস্তুত করবে।

স্মারক বৃক্ষ, পবিত্র বৃক্ষ, প্রাচীন গাছ বা কুঞ্জবন চিহ্নিত করতে চাইলে বৃক্ষের নাম/ কুঞ্জবনের নাম (স্থানীয় নামসহ যদি সাধারণ নাম থাকে), এলাকার নাম : গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা, কোনো হাওর-জলাভূমি, বনভূমি, পাহাড়ে অবস্থিত হলে এর নাম, ক্যাটাগরি : স্মারক বৃক্ষ/ পবিত্র বৃক্ষ/ প্রাচীন বা শতবর্ষী বৃক্ষ/ কুঞ্জবন, বৃক্ষ/ কুঞ্জবনের আনুমানিক বয়স, যে বা যারা সংরক্ষণ করছেন তার/ তাদের নাম, স্মারক বৃক্ষ/ পবিত্র বৃক্ষ/ প্রাচীন বা শতবর্ষী বৃক্ষ/ কুঞ্জবন হলে এর কারণ, বৃক্ষ/ কুঞ্জবনের মালিকানা সংক্রান্ত তথ্য, বৃক্ষটি/ কুঞ্জবন সংরক্ষণ বা টিকে থাকার জন্য কোনো চ্যালেঞ্জ/ সমস্যা থাকলে এবং প্রস্তাবকারীর নাম, যোগাযোগের ঠিকানা ও মোবাইল নম্বর ইত্যাদি তথ্যসহ আবেদন পাঠানোর জন্য সবাইকে আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে জাতীয় ঐতিহ্য, স্মারক বৃক্ষ, পবিত্র বৃক্ষ, প্রাচীন বৃক্ষ এবং কুঞ্জবন বিষয়ে বিস্তারিত জানতে বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষকের টেলিফোন নম্বর : ৫৫০০৭১১১ এ যোগাযোগ করতে বলা হয়েছে। [email protected] এ ইমেইল ও ডাকডোগে ‘প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, ঢাকা-১২০৭’ এ ঠিকানায় আবেদন পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা