× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইন্ডিয়া টুডের জরিপ

৫০ শতাংশ ভারতীয় চান না শেখ হাসিনা ভারতে থাকুক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২০ পিএম

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২৫ পিএম

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  ছবি : সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকার বিষয়ে সে দেশের জনগণ কী ভাবছেন, তা নিয়ে একটি জরিপ চালিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে।

জরিপে ৫০ শতাংশ ভারতীয় জানিয়েছেন- তারা চান না হাসিনা ভারতে অবস্থান করুক। তারা জানিয়েছেন- তাকে (হাসিনা) বাংলাদেশ কিংবা অন্য কোনো দেশে পাঠিয়ে দেওয়া উচিত।

‘মুড অব দ্য ন্যাশন’ শিরোনামের এই জরিপে হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে ভারত সরকারের সিদ্ধান্তের বিষয়ে জনগণের মতামত জানতে চাওয়া হয়।

জবাবে ২১.১ শতাংশ ভারতীয় জানান, বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ৫৫ শতাংশ মানুষও এমনটাই মনে করেন।

আর ২৯.১ শতাংশ ভারতীয় মনে করেন, হাসিনাকে বাংলাদেশে না পাঠিয়ে অন্য কোনো দেশে পাঠানো যেতে পারে।

ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিনই তিনি পালিয়ে ভারতে যান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা