× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তৌহিদ-জয়শঙ্কর বৈঠক আজ, দিল্লিকে যে বার্তা দিবে ঢাকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫২ পিএম

বাঁ থেকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি : সংগৃহীত

বাঁ থেকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি : সংগৃহীত

মাস্কটে ইন্ডিয়ান ওশান কনফারেন্সের সাইডলাইনে রবিবার (১৬ ফেব্রুয়ারি) বৈঠক করবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য ইস্যুতে ঢাকা ও দিল্লিতে বাংলাদেশ ও ভারতের দূতদের তলব-পাল্টা তলবের মুখে পড়তে হয়েছে। এ ছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে দিল্লির প্রতিক্রিয়া ঢাকাকে ব্যতীত করেছে।

ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র বলছে, দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং অস্বস্তি দূর করার বিষ‌য়ে গুরুত্ব দেবে উভয়পক্ষ। শেখ হাসিনাকে ফেরত দিতেও ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করতে পারেন পররাষ্ট্র উপদেষ্টা।

এছাড়া এই আলোচনায় সীমান্ত প্রসঙ্গ, ভিসা চালু, তিস্তা, গঙ্গা চুক্তির নবায়নসহ দু’দেশের চলমান বিভিন্ন ইস্যু থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে কূটনৈতিক সংশ্লিষ্টদের অভিমত, বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে ঢাকা-দিল্লির দ্বিপক্ষীয় সম্পর্কে অস্বস্তি তৈরি হয়। বিশেষ করে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এবং কলকাতা ও আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা