× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শিগগিরই : আলী রিয়াজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫০ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রিয়াজ বলেছেন, সংস্কার কমিশনগুলোর রিপোর্ট নিয়ে শিগগিরই প্রত্যেক রাজনৈতিক দলের সঙ্গে আলাদা করে বৈঠক করা হবে। তিনি বলেন, যতদ্রুত সম্ভব আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে চাই।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় ফরেন সার্ভিস একাডেমিতে চলা জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আলী রিয়াজ বলেন, আজকের বৈঠকে সবগুলো রাজনৈতিক দলই ঐকমত্য পোষণ করেছে যে, দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের আর কোনও বিকল্প নেই। এমনকি সবগুলো দলই সংস্কার কার্যক্রম পরিচালনায় অন্তর্বর্তী সরকারকে সহযোগী করবেন বলে একমত হয়েছেন, এমনকি তারা সরকারের সংস্কার কার্যক্রমে অংশগ্রহণ করবেন বলেও জানিয়েছেন।

আমরা মনে করি প্রতিটি রাজনৈতিক দলের দায়িত্ব আমাদের সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়া বলেও উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা