× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪৭ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী আবুল কাশেম নিহতের ঘটনায় আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল বের করেছে ছাত্র-জনতা।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে কাশেমের জানাজা সম্পন্ন হয়। এরপর লাশের কফিন নিয়ে শাহবাগের দিকে মিছিল বের করা হয়।

মিছিলে শিক্ষার্থীরা আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না, আওয়ামী লীগ নিষিদ্ধ, করতে হবে, করতে হবে, হৈ হৈ রৈ রৈ, খুনি হাসিনা গেলি কই, আওয়ামী লীগের বিরুদ্ধে, ডাইরেক্ট একশন ইত্যাদি বলে স্লোগান দেন।

কাশেমের মৃত্যুর ঘটনায় এর আগে কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। কর্মসূচি অনুযায়ী— সারা দেশের প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রামে শহীদ আবুল কাশেমের গায়েবানা জানাজা এবং আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাটিয়া মিছিল করা হবে।

এর আগে, আজ বেলা ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবুল কাশেম। 

মিছিলের আগে শহীদ মিনার প্রাঙ্গণে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। সেখানে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, জাতিসংঘের রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে যে খুনি হাসিনার নির্দেশে জুলাই মাসে রাজপথে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। ফেয়ার ট্রায়াল হলে খুনি হাসিনার শাস্তি সহজেই নিশ্চিত হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আয়নাঘর প্রকাশ্যে এসে খুনি হাসিনার অপরাধ প্রমাণ হলো। আওয়ামী লীগকে ৬ মাসেও নিষিদ্ধ করতে না পারা আমাদের কালেক্টিভ ফেইলিউর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা