× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩৮ পিএম

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৮ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসনের সঙ্গে সাক্ষাতে এ আহ্বান জানান তিনি।

সাক্ষাতে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়সহ বিশ্বব্যাপী ইউএসএআইডির কার্যক্রম স্থগিতের প্রভাব নিয়ে আলোচনা করেন।

এ সময় প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশন গঠন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরিকল্পনার কথা তুলে ধরে জানান, সংস্কার বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর পর রাজনৈতিক দলগুলো জুলাই সনদ স্বাক্ষর করবে। মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক হয়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা