× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘বইমেলার ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনা হবে’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫৪ পিএম

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ছবি: সংগৃহীত

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ছবি: সংগৃহীত

একুশে বইমেলায় বিশৃঙ্খলার ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনার কথা জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

পোস্টে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘গতকাল বাংলা একাডেমিতে যে ঘটনা ঘটেছে এটা অত্যন্ত নিন্দনীয়। ঘটনার সময় আমি ফ্লাইটে ছিলাম। নামার পর থেকে এ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি, ঘটনার সব রকম ব্যাখ্যা এবং বিশ্লেষণ সংগ্রহ করেছি। একাডেমি ইতোমধ্যে একটা তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি তিন কর্ম দিবসের মধ্যে রিপোর্ট দেবে এবং দোষীদের বিচারের আওতায় আনা হবে।

তিনি বলেন, পাশাপাশি এ বিষয়ে সরকারের স্পষ্ট বক্তব্য- এ ধরনের ঘটনা মেলা প্রাঙ্গণে আর ঘটতে দেওয়া যাবে না। আসুন আমরা সবাই সব রকম উসকানিমূলক আচরণ থেকে বিরত থাকি। সতর্ক থাকি কারো পাতা ফাঁদে পা দিয়ে জুলাইয়ের অর্জনকে যেন জটিলতায় না ফেলি। ’

অমর একুশে গ্রন্থমেলায় বিতর্কিত লেখক তসলিমা নাসরিনের একটি বই রাখায়  ‘সব্যসাচী’ স্টলে আক্রোশের ঘটনা ঘটে। প্রকাশনীর প্রকাশক-লেখক শতাব্দী ভবের সঙ্গে বইটি রাখা নিয়ে একদল প্রতিবাদকারীর বচসা হয়। এ সময় শতাব্দী এক প্রতিবাদকারীকে চড় দেন। তিনি ‘জয় বাংলা’ বলেও স্লোগান দেন। এতে জনরোষ বাড়ে। পরে প্রতিবাদকারীদের ক্ষোভ কমাতে পুলিশের সাহায্যে তাকে বইমেলা থেকে বের করে দেওয়া। বন্ধ করা হয় সব্যসাচী স্টল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা